হালখাতা

গোপনীয়তা

হালনাগাদ: 14 সেপ্টেম্বর 2026

হালখাতা আপনার দোকানের হিসাব রাখে। মানে, আপনি যা লিখবেন সেটুকুই রাখে — এর বাইরে কিছু না। ঠিক কী কী রাখে, নিচে লেখা আছে।

যা যা রাখা হয়

যা কখনও করা হয় না

আপনার খদ্দেরের তথ্য

খদ্দেরের নাম আর বাকির হিসাব আপনার নিজের ব্যবসার খাতা। সেটা আপনার লগইন দিয়ে দেখা যায়, অন্য কোনো দোকানকে দেখানো হয় না, আর আপনার খদ্দেরকে আমরা কখনও যোগাযোগ করি না। সাপোর্টের জন্য হালখাতার অ্যাডমিন দোকানটি খুলতে পারেন — প্রতিটি খোলা আর প্রতিটি পরিবর্তন লগে লেখা থাকে।

হোয়াটসঅ্যাপ মেসেজ

নম্বর যাচাই করতে বা পাসওয়ার্ড ভুলে গেলে আপনার হোয়াটসঅ্যাপে 6 সংখ্যার একটি কোড যায়। সেই মেসেজ আমাদের নিজেদের সার্ভারে চলা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে যায় — কোনো ভাড়া-করা মেসেজ সেবা দিয়ে নয়। অন্য যেকোনো হোয়াটসঅ্যাপ মেসেজের মতো এটিও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পৌঁছায়। কোড ছাড়া আর কিছু পাঠানো হয় না, আর কোডটি কয়েক মিনিট পরে অকেজো হয়ে যায়।

কুকি

এই ওয়েবসাইটে কোনো কুকি নেই। অ্যাপে দুটি কুকি থাকে: একটি আপনি লগইন করা আছেন তা মনে রাখতে, আর একটি কোন ভাষা বেছেছেন তা মনে রাখতে। লগইনেরটিতে একটি এলোমেলো টোকেন ছাড়া কিছু থাকে না, আর কোনোটি দিয়েই আপনাকে কোথাও অনুসরণ করা হয় না।

নিরাপত্তা

সব তথ্য এনক্রিপ্ট করা সংযোগে যাওয়া-আসা করে। পাসওয়ার্ড হ্যাশ করা থাকে। 15 মিনিটে 5 বার ভুল পাসওয়ার্ড দিলে সেই নম্বরে কিছুক্ষণ ঢোকা বন্ধ থাকে, যাতে কেউ আন্দাজে ঢুকতে না পারে।

দোকান মুছে ফেলা

দোকান মুছে ফেলতে বললে পণ্য, বিক্রি, খদ্দের — সব হিসাব মুছে যায়। ভুল হলে ফেরানোর জন্য প্রথমে 30 দিন রাখা হয়, তারপর একেবারে মুছে যায়। কখনো সত্যিকার চালু না হওয়া দোকান (যেমন ভুল করে দুবার খোলা) সঙ্গে সঙ্গে মোছা হতে পারে। সেটিংসে “আমার সব তথ্য মুছুন” চাপলে দোকান থাকে, কিন্তু হিসাব সঙ্গে সঙ্গে মুছে যায়। অ্যাডমিনের কাজের লগে দোকানের নাম থেকে যায়।

পরিবর্তন

অ্যাপের কাজ বদলালে এই পাতাও বদলাবে, আর উপরের তারিখে সেটা লেখা থাকবে।

যোগাযোগ

আপনার তথ্য নিয়ে কিছু জানার থাকলে, বা মুছে ফেলতে বললে, ফোন করুন 01720227242। যে নম্বর দিয়ে দোকান খুলেছেন, সেই নম্বর থেকে ফোন করলে সবচেয়ে দ্রুত কাজ হয়।