হালখাতা

এখন ফ্রি · এক চাপে ইনস্টল

দোকানের হিসাব রাখার অ্যাপ — সহজ, আর এখন ফ্রি

হালখাতা দোকানের হিসাব রাখার অ্যাপ: বিক্রি লিখুন, কার কাছে কত বাকি মনে রাখুন, স্টক আর হাতে ক্যাশ দেখুন। সবই বাংলায় — ফোনে বা কম্পিউটারে।

ফ্রি শুরু করুন কার্ড লাগবে না · ইমেইল লাগবে না
হালখাতার হোম: আজকের বিক্রি ৳5,596, হাতে ক্যাশ, আজ বাকি হয়েছে আর খরচ, সব মিলিয়ে বাকি পাবেন ৳770

কাগজের দোকানের হিসাব খাতার বদলে, এক অ্যাপে চারটি কাজ

যা দোকানদার প্রতিদিন করেন, ঠিক সেটুকুই — দোকানদারের ভাষায়।

  • বিক্রি লিখুন

    পণ্য বেছে পরিমাণ দিন, মোট নিজে হিসাব হয়। কেজি, লিটার বা পিস — যেভাবে বিক্রি করেন।

    বিস্তারিত →
  • বাকির খাতা

    কার কাছে কত বাকি, কে কবে টাকা দিল — যোগ-বিয়োগ অ্যাপ নিজে করে।

    বাকির হিসাব খাতা →
  • স্টক

    দোকানে কী আছে, কী কমে গেছে — কম পড়লে আগেই চোখে পড়ে।

    বিস্তারিত →
  • হাতে ক্যাশ

    এই মুহূর্তে ক্যাশে, বিকাশে আর নগদে কত থাকার কথা — গুনে মিলিয়ে নিন।

    বিস্তারিত →

ফোনে আর কম্পিউটারে — ব্রাউজার থেকেই ইনস্টল

ব্রাউজার থেকেই ইনস্টল হয়, ফোনে জায়গাও খুব কম নেয়। একবার হোম স্ক্রিনে রাখলে বাকি অ্যাপের মতোই এক চাপে খোলে।

  1. ফোনের ব্রাউজারে দোকান খুলুন। মোবাইল নম্বর আর একটা পাসওয়ার্ড — এক মিনিটের কাজ।
  2. “হোম স্ক্রিনে যোগ করুন” চাপুন। হালখাতাই আপনাকে বলবে। আইফোনে Share চাপুন, তারপর “Add to Home Screen”।
  3. হোম স্ক্রিনে হালখাতার আইকন। এক চাপেই খোলে।

কম্পিউটারেও চলে। ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাউজারে একই নম্বর আর পাসওয়ার্ডে ঢুকুন — একই হিসাব।

ব্রাউজারে হালখাতা, উপরে “হালখাতা হোম স্ক্রিনে রাখুন” আর “হোম স্ক্রিনে যোগ করুন” বোতাম
ব্রাউজারেই ইনস্টলের বোতাম
ফোনের হোম স্ক্রিনে হালখাতার আইকন
তারপর হোম স্ক্রিনে

এখন পুরোটাই ফ্রি

এখন টাকা লাগে না, ব্যাংক কার্ড লাগে না। পরে দাম চালু হলে আগে জানানো হবে। খরচ কত — সব লেখা আছে এখানে

কেন ভরসা করবেন

  • পুরো বাংলায়

    মেনু, বোতাম, রিপোর্ট — সব বাংলায়। চাইলে ইংরেজিতেও চালাতে পারেন।

  • ফোনে বা কম্পিউটারে

    ফোনে দোকানের হিসাবের অ্যাপ, কম্পিউটারে দোকানের হিসাব রাখার সফটওয়্যার — একই অ্যাকাউন্ট, যেকোনো ব্রাউজারে। ফোন বদলালেও হিসাব থাকে।

  • হিসাব আপনার

    অন্য কোনো দোকান আপনার হিসাব দেখতে পায় না। সাপোর্টের জন্য অ্যাডমিন খুললে তা লগে লেখা থাকে। কোনো বিজ্ঞাপন নেই।

যে প্রশ্নগুলো সবাই করে

সত্যিই কি ফ্রি?

এখন পুরোটাই ফ্রি — টাকা লাগে না, ব্যাংক কার্ডও চাওয়া হয় না। পরে দাম চালু হলে আগে জানানো হবে।

হালখাতা কীভাবে ইনস্টল করব?

ফোনের ব্রাউজারে খুলে “হোম স্ক্রিনে যোগ করুন” চাপলেই হোম স্ক্রিনে হালখাতার আইকন আসে, আর অ্যাপের মতোই এক চাপে খোলে। কম্পিউটারের ব্রাউজারেও একই অ্যাকাউন্টে চলে।

কম্পিউটারে চলবে?

চলবে। কম্পিউটারের ব্রাউজারে একই মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে ঢুকলে একই হিসাব পাবেন।

নেট চলে গেলে বিক্রি কি হারিয়ে যায়?

না। বিক্রি লেখার সময় নেট চলে গেলে বিক্রিটা এই ফোনেই ধরে রাখা হয়, “এখনো খাতায় ওঠেনি” দেখায়, আর নেট এলে নিজে থেকে পাঠানো হয়। নেট ফেরার আগে ব্রাউজারের ডেটা মুছবেন না।

ফোন বদলালে হিসাব থাকবে?

থাকবে। মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই সব পাবেন — হিসাব ফোনে নয়, সার্ভারে থাকে।

আমার দোকানের হিসাব কি অন্য কেউ দেখতে পাবে?

অন্য কোনো দোকান দেখতে পায় না — এক দোকান, এক লগইন। সাপোর্টের জন্য হালখাতার অ্যাডমিন দোকানটি খুলতে পারেন, আর প্রতিটি খোলা ও প্রতিটি পরিবর্তন লগে লেখা থাকে। কোনো বিজ্ঞাপন নেই।

আজই শুরু করুন

দোকানের নাম, আপনার নাম, মোবাইল নম্বর আর একটা পাসওয়ার্ড। ইমেইল লাগে না।