আসল স্ক্রিন, আসল বাংলা
দোকান ম্যানেজমেন্ট অ্যাপ — দোকানের প্রতিটি হিসাব এক জায়গায়
হালখাতা একটি দোকান ম্যানেজমেন্ট অ্যাপ: বিক্রি, বাকি, স্টক, হাতে ক্যাশ আর লাভ — প্রতিদিনের কাজগুলো একসাথে রাখুন। নিচের প্রতিটি ছবি অ্যাপের আসল স্ক্রিন।
বিক্রি লিখুন
পণ্য খুঁজে চাপ দিন, পরিমাণ লিখুন — মোট নিজে হিসাব হয়। একটা বিক্রিতে যত পণ্য লাগে।
- কেজি, গ্রাম, লিটার, মিলি, মিটার বা পিস — 62.5 কেজিও চলে
- দরদাম হলে ওই বিক্রির দাম বদলান; পণ্যের দাম যা ছিল তাই থাকে
- পণ্য তালিকায় না থাকলে “দ্রুত বিক্রি” — শুধু টাকার অঙ্ক
- টাকা নিন ক্যাশে, বিকাশে বা নগদে — কিংবা বাকিতে, খদ্দেরের নামে
- স্টকের চেয়ে বেশি বিক্রি হলেও বিক্রি আটকায় না; পণ্যটা “গুনে দেখুন” তালিকায় ওঠে
রসিদ পাঠান হোয়াটসঅ্যাপে
বিক্রি লেখার সঙ্গে সঙ্গে রসিদ তৈরি। খদ্দের চাইলে হোয়াটসঅ্যাপে বা ফোনের শেয়ার দিয়ে পাঠিয়ে দিন — কাগজ লাগে না।
- দোকানের নাম, ঠিকানা, প্রতিটি পণ্য আর মোট
- রসিদে কেনা দাম বা লাভ কখনো যায় না
- ভুল হলে বিক্রি বাতিল — স্টক আর ক্যাশ নিজে ঠিক হয়ে যায়
বাকির খাতা
বাকিতে বিক্রি করলে টাকাটা নিজে থেকে খদ্দেরের খাতায় ওঠে। টাকা দিলে “টাকা নিন” — বাকি কমে যায়। কে কত দেবে, এক নজরে।
- সব মিলিয়ে কত পাওনা, আর কার কাছে কত
- খদ্দের বেশি দিলে সেটা জমা থাকে, পরের বাকি থেকে নিজে কাটে
- প্রতিটি বিক্রি আর টাকা নেওয়া তারিখ ধরে খাতায়
স্টক ম্যানেজমেন্ট
আলাদা স্টক ম্যানেজমেন্ট অ্যাপ লাগে না: দোকানের স্টক হিসাব বিক্রির সঙ্গে সঙ্গে নিজে কমে, মাল এলে “স্টক এসেছে” লিখলে বাড়ে। কোন পণ্য কমে গেছে, তালিকাতেই দেখা যায়।
- “কম” চিহ্ন — আপনি যে পরিমাণ ঠিক করবেন, তার নিচে নামলে
- “গুনে দেখুন” — স্টকের চেয়ে বেশি বিক্রি হলে, তাক গুনে ঠিক করে নেওয়ার জন্য
- মাল এলে কেনা দাম আর সরবরাহকারীর নাম; কেনা দামের গড় নিজে হিসাব হয়
- একই পণ্যের আলাদা সাইজ, প্রতিটির আলাদা স্টক
স্টক খাতা কীভাবে লিখতে হয় আর গুনে না মিললে কী করবেন — দোকানের স্টক হিসাব।
হাতে ক্যাশ
ক্যাশ বাক্সে, বিকাশে আর নগদে এই মুহূর্তে কত থাকার কথা — প্রতিটি বিক্রি, খরচ আর বাকি আদায় থেকে নিজে হিসাব হয়।
- “গুনুন” চেপে আসল টাকা গুনে মিলিয়ে নিন
- প্রতিটি টাকা আসা-যাওয়া আলাদা লাইনে, তারিখ আর সময় ধরে
- দোকান ভাড়া, বিদ্যুৎ বিল — খরচ লিখলে ক্যাশ থেকে বাদ যায়
- সরবরাহকারীকে টাকা দিলে সেটাও ক্যাশ থেকে বাদ যায়
কোন কাজটা রোজ করলে দিনের শেষে ক্যাশ মেলে, সেটা আলাদা করে লেখা আছে — দোকানের হিসাব রাখার নিয়ম।
লাভের হিসাব
আজ, গত 7 দিন, এই মাস বা যেকোনো তারিখ — মোট বিক্রি, কেনা দাম, খরচ আর নিট লাভ।
- প্রতিটি বিক্রির সময়ের কেনা দাম ধরে লাভ — পরে দাম বদলালেও পুরনো লাভ বদলায় না
- কোনো বিক্রির কেনা দাম জানা না থাকলে সেটা আলাদা করে লেখা থাকে, আন্দাজে লাভ দেখায় না
আরও যা আছে
-
সরবরাহকারীর বাকি
কার কাছ থেকে বাকিতে মাল আনলেন, কত দেওয়া বাকি — টাকা দিলে কমে।
-
কম্পিউটারেও
দোকানের হিসাব রাখার সফটওয়্যার কম্পিউটারে চাইলে — একই অ্যাকাউন্ট, যেকোনো ব্রাউজারে।
-
বাংলা বা ইংরেজি
যার যে ভাষা সুবিধা। সংখ্যা সবসময় 0-9।
-
নেট চলে গেলে বিক্রি ধরে রাখে
নেট না থাকায় যে বিক্রি পাঠানো যায়নি, সেটি এই ফোনে ধরে রাখা হয়, নেট এলে নিজে থেকে পাঠানো হয়।
নিজের দোকানে চালিয়ে দেখুন
এক মিনিটে দোকান খুলুন। এখন টাকা লাগে না, কার্ডও লাগে না।