হালখাতা

TallyKhata-র বিকল্প: ইনস্টল ছাড়া দোকানের হিসাব

টালিখাতার বিকল্প (TallyKhata alternative) খুঁজছেন? হালখাতায় দোকানের বিক্রি, বাকি, স্টক আর লাভের হিসাব রাখুন এক জায়গায় — ফোন বা কম্পিউটারের ব্রাউজারেই। কোনো অ্যাপ নামাতে হয় না।

কোন খদ্দেরের কাছে কত বাকি, কোন মালের স্টক কম, আর দিন শেষে কত লাভ হলো — দোকানের প্রতিদিনের হিসাব থাকুক হাতের কাছে। এখন ফ্রি শুরু করুন, কার্ড লাগে না।

TallyKhata আর হালখাতা পাশাপাশি

বিষয়TallyKhataহালখাতা
বিক্রি, কেনা, খরচ আর স্টকের হিসাবআছেআছে
খদ্দেরের বাকি আর সাপ্লায়ারের দেনাআছেআছে
হিসাব শেয়ার করাহোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহরসিদ ফোনের শেয়ার দিয়ে
কীভাবে চালাবেনঅ্যাপ ডাউনলোড করেব্রাউজারে খোলেন, কিছু নামাতে হয় না

তুলনার সূত্র: TallyKhata-র নিজস্ব সাইট; তথ্য দেখা হয়েছে 1 অক্টোবর 2026।

হালখাতায় হিসাব রাখতে খরচ কত?

হালখাতা এখন ফ্রি। কার্ড, বিকাশ নম্বর বা কোনো টাকা চাওয়া হয় না। ভবিষ্যতে দাম এলে আগে থেকে জানানো হবে, আর বিক্রি লেখা কখনো টাকার জন্য আটকানো হবে না। দামের পাতা দেখুন →

টালিখাতার বদলে হালখাতা কাদের জন্য?

টালিখাতার মত অ্যাপ খুঁজছেন, যা ফোন আর কম্পিউটার দুটোতেই চলে? দোকানের দৈনিক হিসাব সহজে রাখতে হালখাতায় শুরু করুন।

  • হালখাতা মানাবে, যদি —

    ফোনে কিছু নামাতে না চান বা জায়গা কম; দোকানের কম্পিউটারেও হিসাব দেখতে চান; জামা-জুতার মতো মালে আলাদা মাপের আলাদা স্টক রাখেন; বা প্রতিটি বিক্রির আসল লাভ, কেনা দাম ধরে, দেখতে চান।

হালখাতায় এই চারটি কাজ করে দেখুন

  1. কিছু নামাতে হয় না। ফোন বা কম্পিউটারের ব্রাউজারে app.haalkhata.shop খুললেই চলে; চাইলে হোম স্ক্রিনে রেখে দেওয়া যায়।
  2. মাপ ধরে স্টক। একটা শার্টের S, M, L — প্রতিটির নিজের মজুদ, আর কোন মাপ কমে গেছে তা আলাদা করে দেখায়। দোকানের স্টক হিসাব →
  3. লাভ, সেদিনের কেনা দামে। প্রতিটি বিক্রিতে তখনকার কেনা দাম ধরা থাকে, তাই পরে মালের দাম বাড়লেও পুরনো লাভ বদলায় না। যে বিক্রির কেনা দাম জানা নেই, রিপোর্ট সেটা আলাদা করে দেখায় — শূন্য ধরে লাভ বাড়িয়ে দেখায় না।
  4. স্টক শূন্য হলেও বিক্রি আটকায় না। খাতায় মাল নেই অথচ খদ্দের কিনছেন — তাহলে খাতাটাই ভুল। বিক্রি লেখা হয়, আর পণ্যের গায়ে “গুনে দেখুন” বসে।
লাভের রিপোর্ট: মোট বিক্রি ৳5,886, এর মধ্যে কেনা দাম জানা ৳5,846, মোট লাভ ৳866, খরচ বাদে নিট লাভ ৳406

আজকের বিক্রি দিয়ে শুরু করুন

পণ্য যোগ করুন, বিক্রি লিখুন, আর স্টক ও বাকির হিসাব একসাথে দেখুন। রসিদ ফোন থেকে শেয়ার করা যায়।

হালখাতা — বাংলাদেশের দোকানদারদের জন্য দোকানের হিসাব রাখার অ্যাপ। দোকানের হিসাব রোজ কীভাবে রাখতে হয়, সেটা আলাদা পাতায় আছে: দোকানের হিসাব রাখার নিয়ম।

যা জিজ্ঞেস করা হয়

হালখাতা কি TallyKhata-র অংশ, বা একই লোকের বানানো?

না। হালখাতা একেবারে আলাদা একটি অ্যাপ, চলে haalkhata.shop থেকে। TallyKhata-র সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

TallyKhata-র পুরনো হিসাব কি হালখাতায় আনা যায়?

দুটো জিনিস তুলে নিলেই কাজ চলে — প্রতিটি খদ্দেরের আজকের বাকি, আর এখন ক্যাশে কত আছে। খদ্দেরের নামে দ্রুত বিক্রিতে “আগের বাকি” লিখে পুরোটা বাকিতে দিন — সেদিনের মোট বিক্রিতে অঙ্কটা যোগ হবে, লাভে নয়।

দুটো অ্যাপ কি একসাথে চালানো যায়?

যায়। দুটো আলাদা, একটা আরেকটাকে বাধা দেয় না। চাইলে এক সপ্তাহ পাশাপাশি চালিয়ে দেখুন, কোনটা আপনার হাতে বসে।

এক সপ্তাহ পাশাপাশি চালিয়ে দেখুন

কিছু নামাতে হয় না, কিছু মুছতেও হয় না। আজকের বিক্রি হালখাতায় লিখে দেখুন, তারপর ঠিক করুন।